advertisement
advertisement

রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

advertisement
রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য পরিষদ চত্বরে থাকা কয়েকটি গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। গাছগুলো নিলামে বিক্রিও করা হয়েছিল। বৃহস্পতিবার শ্রমিকরা বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার কাজ করছিলেন।

তিনি বলেন, গাছ কাটার একপর্যায়ে বিপ্লব মিয়ার পা পিছলে যায়। এ সময় বৈদ্যুতিক করাতের তার ছিঁড়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর