এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমান
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ আদালতকে বলেন, ভুক্তভোগীর সঙ্গে এক নম্বর আসামির (গাজী নজরুল) কিছু ভিডিও ফুটেজ প্রকাশের ঘটনায় ওবায়দুর জড়িত ছিলেন এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এ ছাড়া ভুক্তভোগীর বিয়ে ও কাবিননামার সাক্ষীও এই ওবায়দুর।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামির কোনো ইন্ধন আছে কি না, তা জানতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকি শুনানিতে বলেন, ঘটনাটি হত্যা, আত্মহত্যা, নাকি আত্মহত্যায় বাধ্য করা হয়েছে, তা উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আইনজীবী গোলাম সাবের বলেন, ওবায়দুর শুধু গাড়িচালকই নন, তিনি ভুক্তভোগী মরিয়মের আপন মামা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।