হার্ট অ্যাটাক, স্টেন্ট, বাইপাস সার্জারি বা হার্ট ফেইলিউরের পর রোগীর জীবন বদলে যায়
হার্ট অ্যাটাক, স্টেন্ট, বাইপাস সার্জারি বা হার্ট ফেইলিউরের পর রোগীর জীবন বদলে যায়। অনেকের ফিটনেস যায় কমে, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন। আবার সিওপিডি, অ্যাজমা বা ফুসফুসের রোগে শ্বাসকষ্টের কারণে রোগী নিজেই হাঁটাচলা কমিয়ে দেন। এটা একটা চক্র। শ্বাসকষ্ট, ভয়, কম হাঁটা, পেশির দুর্বলতা—আরও ফিটনেস কমে যাওয়া। ওদিকে চিকিৎসক বলেছেন, নিয়মিত হাঁটতে হবে। কিন্তু রোগী সাহস সঞ্চয় করতে পারছেন না।
এ চক্র ভাঙার উপায় হলো কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন। এটা শুধু ব্যায়াম নয় অনেকে মনে করেন, রিহ্যাবিলিটেশন মানে কিছু ব্যায়াম করানো। আসলে বিষয়টি আরও বিস্তৃত। কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন হলো একটি মেডিক্যালি সুপারভাইজড প্রোগ্রাম, যেখানে রোগীর হার্ট, ফুসফুস, পেশি ও কর্মক্ষমতা বিবেচনা করে সঠিক পরিকল্পনা করে এগোনো হয়। এটি একেকজনের জন্য একেক রকম হতে পারে।প্রথমেই দেখা হয় রোগী কতটুকু শারীরিক পরিশ্রম সহ্য করতে পারেন।
প্রয়োজন অনুযায়ী ৬ মিনিট হাঁটার পরীক্ষা, হৃৎস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, শ্বাসকষ্ট ও আরপিই (রেটিং অব পারসিভড এক্সারশন) পর্যবেক্ষণ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।