কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়।
তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা বলেন।সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকে হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টিচাঁদা না দেওয়ার কারণে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির।
তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার ভিডিও প্রকাশ করেন।সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সূত্র: প্রথম আলো