রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের অধিকাংশকেই ছেড়ে দিয়েছে পুলিশ। জাসদ বলছে, এখনো ২৬ জন আটক আছেন। তাঁদের সবাই দলের নেতা-কর্মী। তাঁদেরও ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা।গতকাল শনিবার বেলা তিনটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।
ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতাসহ নেতা-কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, অভিযানে জাসদ কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা জাসদের নেতা-কর্মী, তাঁদের ছেড়ে দেওয়া হবে।
এর বাইরে যাঁরা আছেন, যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো