একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে। আজ রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।‘রইদ’–এর শুটিংয়ে নাজিফা তুষি।
অভিনেত্রীর ফেসবুক থেকে এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে: নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় আসে।
সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।‘রইদ’–এ মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষিবাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন।
সূত্র: প্রথম আলো