নদীর বুক থেকে তোলা বালু স্তূপ হয়ে জমে থাকে ঘাটে। দুই পারে গড়ে ওঠে তার অস্থায়ী বাজার। সেখানেই দিনভর চলে বালু তোলা, ছাঁকা, নৌকায় বোঝাই ও পরিবহনের কাজ। রোদে পুড়ে, পানিতে ভিজে এসব কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। কেনাবেচার পর বড় নৌকায় বালুবোঝাই হয়ে ঘাট ছাড়ে দূরের গন্তব্যে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল এলাকার এমন ব্যস্ত এক বালুর ঘাট নিয়ে এ ছবির গল্প।কাটাখাল ঘাটে সারি করে বাঁধা রয়েছে বালুবাহী নৌকা নদী থেকে তোলা বালু নৌকায় বোঝাই করছেন শ্রমিকেরা বালু তোলার কাজে ব্যস্ত শ্রমিক বালুবোঝাই শেষে দূরের গন্তব্যের পথে রওনা হবে এসব নৌকা ঘাটে বালু নিতে এসে পাশাপাশি ভিড়েছে দুটি নৌকা মেশিনের সাহায্যে বালু ছেঁকে নেওয়া হচ্ছে ঘাটে নৌকাভর্তি বালু নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছেন তাঁরা নৌকা থেকে ঘাটে বালু নামাতে ব্যবহার করা হচ্ছে এসব মেশিন নৌকায় বালু তোলার সময় বালুর স্তূপে আটকে গেছে পে-লোডার দিনভর কাজের পর নৌকায় বসেই খাবার খাচ্ছেন শ্রমিকেরা
সূত্র: প্রথম আলো