কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে সংবাদ খোঁজা, তথ্য যাচাই, বিশ্লেষণ ও গল্প বলার ধরনওসেই ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিলাম। স্নাতক (সম্মান) ও মাস্টার্স করে দুই বছর সাংবাদিকতাও করেছি। সাংবাদিকতার একজন শিক্ষক হিসেবে বলছি: বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়বেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় সাংবাদিকতার কথা কি কখনো ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করুন, সংবাদ লিখতে কি আমার ভালো লাগে?
ক্যামেরা হাতে কি গল্প বলতে চাই? কিংবা মানুষের না-বলা গল্প তুলে ধরার ইচ্ছে আছে? প্রশ্নগুলোর কোনোটার উত্তর যদি হয় ‘হ্যাঁ’, তাহলে সাংবাদিকতা হতে পারে আপনার পছন্দের বিষয়।তবে এখন আর শুধু ভালো লিখতে জানলেই হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে সংবাদ খোঁজা, তথ্য যাচাই, বিশ্লেষণ ও গল্প বলার ধরনও।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয় প্রকাশও কিছুদিন আগপর্যন্ত এআইয়ের নানা টুলের সঙ্গে খুব পরিচিত ছিলেন না।
সূত্র: প্রথম আলো