২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে অনলাইনে শুরু হয়েছে। এ ধাপে আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন (ভর্তি হওয়ার সম্মতি) করা যাবে। কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর।
আর এ ধাপে নির্বাচিতদের কলেজ-মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।দক্ষিণ কোরিয়ায় জিআইএসটি স্কলারশিপ: পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগযেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজ-মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়নি, মনোনয়ন পেলেও নিশ্চায়ন করতে পারেনি, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি অথবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।প্রথম ধাপের মতোই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ-মাদ্রাসায় আবেদন করতে হবে।যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজ–মাদ্রাসা সিলেকশন পায়নি, দ্বিতীয় ধাপে আবেদন...
সূত্র: প্রথম আলো