বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্নঅধ্যায়–৫প্রশ্ন: উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকেবাঁকা হয় কেন?উত্তর: উদ্ভিদ অনুভূতি ক্ষমতাসম্পন্ন জীব। অভ্যন্তরীণ বা বহিঃউদ্দীপকের উদ্দীপনার প্রভাবে এদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়, যা ট্রপিক চলন নামে পরিচিত। আলো একটি বহিঃউদ্দীপক, যা থেকে সৃষ্ট উদ্দীপনার কারণে উদ্ভিদের কাণ্ড এর উৎসের দিকে বেঁকে যায়।প্রশ্ন: ফল অকালে ঝরে পড়ে কেন?উত্তর: ইথিলিন একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকতে সাহায্য করে।
ইথিলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে ফুল ও ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। ইথিলিনের কারণেই ফল অকালে ঝরে পড়ে।শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দেবে সরকার, আবেদন যেভাবেপ্রশ্ন: মেডুলা বলতে কী বোঝায়?উত্তর: মস্তিষ্কের নিচের অংশ, যা পনসের নিম্ন ভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, তাকে মেডুলা বলে। অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সঙ্গে সংযোজিত করে।
এ জন্য সুষুম্না শীর্ষককে মস্তিষ্কের বোঁটা বলা হয়।
সূত্র: প্রথম আলো