আশির দশকের লুকে স্ত্রী মুশফিকার সঙ্গে অমিতাভ রেজা চৌধুরীসিনেমা নিয়েই তাঁদের মধ্যে পরিচয়। পরে তৈরি হয় বোঝাপড়া। একসময় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তারপরে একসঙ্গে ওয়েব ও বিজ্ঞাপন চিত্রসহ বেশ কিছু কাজও করেছেন এই দম্পতি। ভবিষ্যতে একসঙ্গে তাঁরা সিনেমাও বানাবেন। তাঁরা হলেন পরিচালক দম্পতি অমিতাভ রেজা চৌধুরী ও তাঁর স্ত্রী মুশফিকা মাসুদ।
বিয়ের পর নির্মাণে একসঙ্গে তাঁদের পথচলা শুরু হলেও এবার প্রথম নিজেই নির্মাতা হিসেবে সামনে আসছেন মুশফিকা। নির্মাণে স্ত্রীর এই পথচলা নিয়ে ফেসবুকে সরব হয়েছেন অমিতাভ রেজা চৌধুরী।
অমিতাভ রেজা লিখেছেন,‘একটা সময় শুটিং ফ্লোরে যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সেকেন্ড আই দিত, আজ সেই মানুষটাই নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ভাষা আর নিজের স্বপ্ন নিয়ে তাঁর প্রথম ফিকশন পরিচালনা করছে বাংলাদেশে।’শুটিংয়ের ছবিটি পোস্ট করেছেন অমিতাভ রেজা চৌধুরীএর আগে বেশ কিছু সময় যুক্তরাষ্ট্রে ছিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।
সূত্র: প্রথম আলো