যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো একজনের মৃত্যুর খবর জানিয়েছে।নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া—তিনটি শহরই ‘নরইস্টার’-এর (উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে দেওয়া নাম) প্রভাবে পড়েছিল।
এদিকে কর্তৃপক্ষ সম্ভাব্য বড় ধরনের বন্যা ও সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল।ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, গতকাল বিকেলে উত্তর–মধ্য আটলান্টিক এবং দক্ষিণের নিউ ইংল্যান্ড উপকূলের কাছে ঝড়টি অবস্থান করছিল। সেখানে ভারী বৃষ্টি হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, গতকাল রাতের দিকে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে।
আর রোববার সকাল নাগাদ ওই অঞ্চলে ঝড়টির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।পূর্ণিমার কারণে সপ্তাহজুড়ে একাধিক জোয়ারের সময় মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে এনডব্লিউএস।
সূত্র: প্রথম আলো