লিখেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক তাসকিদ জাবিদ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর ক্যাম্পাসআমার জীবনের গত ৩০ বছরের বেশির ভাগটাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কেটেছে। আজ থেকে প্রায় ৩০ বছর আগে মহাখালী ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করেছিলাম। আমরাই ছিলাম প্রথম ব্যাচ।
মনে আছে, যে ২০ জন ভর্তি হয়েছিলেন, তাঁদের মধ্যে আমি ছিলাম সর্বশেষ।তখনো বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণাটা নতুন। ডিগ্রির কোনো মূল্য থাকবে কি না, এখানে পড়ে আদৌ চাকরি হবে কি না—অভিভাবকদের মনে এমন অনেক প্রশ্ন ছিল। তবু আমরা বিশ্ববিদ্যালয় নয়, অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা) স্যারকে দেখে ভর্তি হয়েছিলাম।
দেশে অর্থনীতিবিদ হিসেবে স্যারের যেহেতু একটা সুনাম আছে, তাঁর প্রতি আমরা আস্থা রেখেছিলাম।
সূত্র: প্রথম আলো