একদল ‘ব্রেকিং ব্যাড’ দেখেছেন, আরেক দল দেখেননি। প্রিয় সিনেমা–সিরিজের প্রসঙ্গে কথাটা হরহামেশাই বলা হয়। কিন্তু ‘ব্রেকিং ব্যাড’-এর ক্ষেত্রে এটি যেন সত্যিই দুই মেরুর বিভাজন। প্রচারের পর পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। তবু সিরিজটি নিয়ে আলোচনা থামেনি। বরং সময় যত গড়িয়েছে, ‘ব্রেকিং ব্যাড’ যেন আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে।
তাই নিউইয়র্ক টাইমস যখন চলতি শতকের সেরা ১০০ সিরিজের তালিকা প্রকাশের ঘোষণা দেয়, তখন স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছিল—শীর্ষে থাকবে কোন সিরিজ? কোন কোন সিরিজ জায়গা করে নেবে এই তালিকায়? অপেক্ষার অবসান হয়েছে। নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে একুশ শতকের সেরা ১০০ সিরিজের তালিকা। সেখানে এক নম্বরে রয়েছে ভিন্স গিলিগানের ‘ব্রেকিং ব্যাড’।গত ২৫ বছরে টেলিভিশনের পর্দা যতটা বদলেছে, বিনোদনের আর কোনো মাধ্যম সম্ভবত এত দ্রুত বদলায়নি।
একসময় নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে বসে প্রিয় অনুষ্ঠান দেখাই ছিল নিয়ম।
সূত্র: প্রথম আলো