দমদমিয়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে দমদমিয়া দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দমদমিয়া আলোর পাঠশালা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে দমদমিয়া নেচার পার্ক মাঠে দমদমিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।বৃষ্টির বাগড়ার মাঝে বেলা সাড়ে চারটায় শুরু হওয়া ম্যাচে দুই দলই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
দমদমিয়া আলোর পাঠশালার গোলকিপার নাসির উদ্দিনের অসাধারণ নৈপুণ্যে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলোর পাঠশালা দল।বিজয়ী দলের অধিনায়ক মো. সাইফুলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি ঠান্ডা মিয়া, সাবেক সভাপতি রফিক রানা ও বর্তমান সভাপতি মো. ইসমাইল এবং দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানুসহ অন্যান্য অতিথিবৃন্দ।সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি।
সূত্র: প্রথম আলো