‘সাহিত্য সাময়িকী’র নিয়মিত আয়োজন হিসেবে ২০০৮–এর অমর একুশে বইমেলায় প্রকাশিত পাঁচটি নির্বাচিত বই সম্পর্কে লেখক/সম্পাদকদের সাক্ষাৎকার ছাপা হয়েছিল ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি। সেই আয়োজনে ছিল ‘আমার সমাধিকালের প্রসাধন’ বইটি নিয়ে সৈয়দ শামসুল হকের এ সাক্ষাৎকার। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা সেই সাক্ষাৎকার আজ সৈয়দ শামসুল হকের মৃত্যুদিনে অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
সাক্ষাৎকার নিয়েছেন তৈমুর রেজা।আমার সমাধিকালের প্রসাধন কাব্যগ্রন্থটিতে অস্তিত্বের জন্য আপনার বিপুল আকুতি আছে। সাধারণভাবে অস্তিত্বের স্পন্দন আমরা খুঁজে পাই জৈবদেহে। কিন্তু জৈবিকতার বাইরেও অমরতার বিশ্বাস আছে। আপনার কবিতা পড়ে মনে হয়েছে—কবিতা বা টেক্সট অস্তিত্বের স্পন্দন হতে পারে। আপনি নিজে অস্তিমানতার স্পন্দন কিসের ভেতর খুঁজে পান?সৈয়দ শামসুল হক: অস্তিত্বের স্পন্দনের চেয়ে আমি বরং বলব অস্তিত্বের অনুভব।
মানুষকে তার অস্তিত্ব সম্পর্কে বুঝতে হয়।
সূত্র: প্রথম আলো