রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, দায়ী ব্যক্তিদের জবাবদিহি এবং ক্ষতিপূরণ দাবি করেছে তিন শতাধিক বেসরকারি ও নাগরিক সংগঠনের জোট সিএসও অ্যালায়েন্স। এক বিবৃতিতে জোটটি জানায়, ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ২০০ থেকে ২৫০ জনের একটি দল কেন্দ্রটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও টাকা লুট করে।
পরে ভারী যন্ত্র দিয়ে কেন্দ্রের ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ত্রিপলের অস্থায়ী তাঁবুতে শিশুদের টিকাদান চললেও বেশির ভাগ সেবা বন্ধ রয়েছে।পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রীজোটটি বলেছে, প্রায় পাঁচ দশক ধরে রাড্ডা সরকারের সঙ্গে অংশীদারত্বে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। জমি নিয়ে বিরোধের মীমাংসা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত, শক্তি প্রয়োগ করে নয়।
এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য এবং পুলিশের ভূমিকা তদন্তের ঘোষণা ও টিকাদান চালু রাখার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসকে স্বাগত জানিয়েছে তারা।সিএসও অ্যালায়েন্স হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা ও অংশগ্রহণকারীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা, তদন্তের ফল প্রকাশ, রাড্ডার নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং লুট হওয়া টিকা ও সামগ্রী প্রতিস্থাপনের দাবি জানিয়েছে।বিবৃতিতে স্...
সূত্র: প্রথম আলো