চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলরত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত যাত্রীবাহী ট্রেনের বগি লক্ষ্য করে বাইরে থেকে ছোড়া হয় পাথর ও ইটের টুকরা। এতে অনেক সময় যাত্রীরা আহত হন। রেলের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। প্রচার-প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েও ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করা সম্ভব হয়নি।
এখন পাথর নিক্ষেপের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং তা বন্ধে যাত্রীবাহী ট্রেনে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা বসিয়েছে রেলওয়ে। গতকাল শনিবার এই রুটে চলাচলরত বিরতিহীন পর্যটক এক্সপ্রেসের একটি বগির দুই পাশে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। পর্যটক এক্সপ্রেস ট্রেনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।
তিনি প্রথম আলোকে বলেন, কক্সবাজার রেললাইনের ট্রেনগুলোতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে বারবার।
সূত্র: প্রথম আলো