কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবদেন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আবেদনের ওপর ৩০ সেপ্টেম্বর শুনানির তারিখ রেখে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান প্রথম আলোকে বলেন, কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ প্রথম আলোকে বলেন, এই মামলার বাদী নিউ গিনি প্রজেক্টের পরিচালক সাইফুল ইসলাম।
এজাহারভুক্ত আসামি ১৩ জন।
সূত্র: প্রথম আলো