দিন শেষে বাড়ি ফেরার অনুভূতিটা কেমন হবে? একটি ঠিকানা বেছে নেওয়ার সময় সম্ভবত এই প্রশ্নটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানালার বাইরে যদি থাকে সবুজ, পাশে লেকের শান্ত আবহ, আর চারপাশে ভবনের ভিড়ের বদলে থাকে খোলা জায়গা। তাহলে বাড়ি শুধু থাকার জায়গা থাকে না, ধীরে ধীরে হয়ে ওঠে নিজের মতো করে বাঁচার একটি পরিসর।
বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক এক্সটেনশনে ৯২ কাঠা জমির ওপর গড়ে ওঠা ‘জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস’–এর পরিকল্পনায় সেই পরিসরটিই বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রকল্পের প্রায় ৬০ শতাংশ জায়গা খোলা রাখা হয়েছে। ফলে স্থাপত্যের পাশাপাশি এখানে জায়গা পেয়েছে আলো-বাতাস, সবুজ আর প্রকৃতির উপস্থিতি। লেকের পাশের অবস্থান সেই অনুভূতিতে যোগ করেছে অন্য এক প্রশান্তি।
এ যেন শহরের মধ্যে থেকেও ব্যস্ততা থেকে খানিকটা দূরে থাকার সুযোগ।সকালের শুরুটা এখানে হতে পারে সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে।
সূত্র: প্রথম আলো