বৈরী আবহাওয়া, বাতিল সামিট পুশ আর অনিশ্চয়তার পরও থামেননি ইকরামুল হাসান শাকিল। শেষ পর্যন্ত ভোরের আলো ফোটার আগেই অ্যালেক্সা ও হেদারের সঙ্গে ছুঁয়েছেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসের চূড়া।দীর্ঘ কয়েকদিন শাকিলের কাছ থেকে কোনো খবর ছিল না। যোগাযোগ বন্ধ থাকায় মনে তৈরি হয়েছিল নানা আশঙ্কা। হয়তো অভিযান বাতিল হয়েছে, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।
সেই উদ্বেগের মধ্যেই শেষ পর্যন্ত আসে একটি ভয়েস নোট। তাতেই জানা যায়, ইকরামুল হাসান শাকিল পৌঁছে গেছেন মাউন্ট এলব্রুসের চূড়ায়। তবে এই সাফল্যের পেছনে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা, প্রতিকূল আবহাওয়া এবং অসম্ভবকে সম্ভব করার এক রোমাঞ্চকর গল্প।যেদিন সব পরিকল্পনা বদলে গেলপরিকল্পনা অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাতে সামিট পুশ করার কথা ছিল। তাই ২৪ সেপ্টেম্বর ছিল বিশ্রামের দিন।
আগের দিনের হাইকিং ও অ্যাক্লিমাটাইজেশন শেষে শাকিল ও তাঁর সঙ্গীরা উঠে যান হাই ক্যাম্পে।
সূত্র: প্রথম আলো