টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিতে গেল দক্ষিণ আফ্রিকা।টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের পাহাড় গড়েছিল স্বাগতিকেরা। জবাব দিতে নেমে ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুটা অবশ্য মোটেও এমন কিছুর ইঙ্গিত দেয়নি।
ইনিংসের প্রথম ওভারেই শর্ট ডেলিভারি কাভারের ওপর দিয়ে ওড়াতে গিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। পয়েন্টে দাঁড়ানো কুপার কনলি শূন্যে ভেসে এক হাতে নেন দারুণ ক্যাচ। সেই ধাক্কা সামলানোর দায়িত্ব একা কাঁধে তুলে নেন অধিনায়ক বাভুমা। অন্য প্রান্তে কুইন্টন ডি কক মারমুখী হওয়ার চেষ্টা করলেও ইনিংস লম্বা করতে পারেননি। টানা দুটি ছক্কা মারার পর ১৫ রান করে বিদায় নেন তিনিও।
মাত্র ৩৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।এরপর তৃতীয় উইকেটে ম্যাথু ব্রিটজকের (৩৪) সঙ্গে ৫৭ রানের জুটিতে ধাক্কা সামাল দেন বাভুমা।
সূত্র: প্রথম আলো