রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।
রোববার পরিদর্শনকালে তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দখলবাজি ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানান।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, ‘দখলবাজির চূড়ান্তপনা দেখে মনে হয় যেন দেশে কোনো সরকার নেই, অথবা সরকার আছে কেবল দখলবাজদের পক্ষে। সাধারণ মানুষের পক্ষে না।
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখানে দিনের পর দিন স্বল্প আয়ের মা ও শিশুরা চিকিৎসা ও টিকা নিতে আসত, সেই জায়গাটাকে রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হলো, অথচ প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা আমরা দেখিনি।’এই ঘটনাকে সার্বিক পরিস্থিতির অংশ হিসেবে উল্লেখ করে আরও হাসনাত কাইয়ূম বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
সূত্র: প্রথম আলো