জীবনটা তো এখন অনেকটা বাংলাদেশের রাস্তার মতো। ডানে তাকালে বিপদ, বামে তাকালেও বিপদ। আজকাল কোথাও যাওয়ার আগে মানুষ আর পথের দূরত্ব মাপে না, বিপদের পরিমাণ মাপে। আমার বন্ধু শুভ তো বলেই ফেলল, ‘বন্ধু, আগে বল—কোন পথে বিপদ কম?’ কারণ, আমাদের দৈনন্দিন জীবনেই এখন ‘ডানে বিপদ, বামে বিপদ’।সকালে অফিসের উদ্দেশে বের হয়েই প্রথম যে বিপদে পড়বেন, সেটা হলো রাস্তা। ডান দিকে হাঁটলে মোটরসাইকেল বা গাড়ি, আর বাঁ দিক দিয়ে হাঁটলে অটোরিকশা।
কিন্তু আপনি রাস্তায় কেন হাঁটতে যাবেন? আপনি তো হাঁটবেন ফুটপাত দিয়ে। সেখানেই তো আরেক বিপদ। ফুটপাত দখল করে বসে আছে রাজ্যের দোকানপাট। হেন কোনো দোকান নেই, যে দোকান ফুটপাতে নেই!অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে ভাবলেন, হেঁটে লাভ নেই, রিকশাতেই যাই। রিকশাওয়ালা বলল, ‘ভাই, ভাড়া বেশি দেওন লাগব।’ আপনি ভাড়া কমানোর চেষ্টা করলে সে মুখের ওপর বলবে, ‘অন্য রিকশা দেখতে পারেন।’ কী একটা অবস্থা!
হাঁটতে গেলে রাস্তার বিপদ; রিকশায় গেলে ভাড়ার বিপদ!আর কী করলে গাজী নজরুলের সংসদ সদস্য পদ শূন্য হবেট্রাম্প আরও যা কিছু করতে বাধ্য করতে পারেনকিসের টানে বাংলাদেশে ?
সূত্র: প্রথম আলো