নতুন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সাবিলা নূর। ওটিটির প্রকল্পে অভিনয়ের কথাও চলছে। সাবিলার খোঁজখবর নিয়েছেন মনজুর কাদেরএকসময় টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করলেও দুই বছরের বেশি সময় ধরে নাটক থেকে দূরে আছেন সাবিলা নূর। এর মধ্যে বড় পর্দায় করেছেন ‘মুজিব’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’। ‘রকস্টার’-এ তাঁকে শাকিব খানের বিপরীতে দেখা গেছে। ‘বনলতা এক্সপ্রেস’-এর পর শরীফুল রাজের সঙ্গে আবারও বড় পর্দায় ফিরছেন সাবিলা।
সেই জুটিকে দর্শক পছন্দও করেছেন। তাঁদের নতুন সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত এই সিনেমা নিয়েই এখন তাঁর যত প্রস্তুতি।সাবিলা নূর।নতুন কাজটির চ্যালেঞ্জই সাবিলাকে বেশি টানছে। পরিচালকদের জন্যও এটি প্রথম কাজ। ফলে নিজের জায়গা থেকে বাড়তি দায়িত্ববোধ কাজ করছে বলে জানান তিনি। ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে, তার আগে চলছে প্রস্তুতি।
লোকেশন চূড়ান্ত হয়েছে, এরপর ধাপে ধাপে হবে স্ক্রিপ্ট পড়ার সেশন, মহড়া ও অন্যান্য প্রস্তুতি।বড় পর্দায় ধীরে ধীরে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নে হেসে তাঁর উত্তর, ‘চেষ্টা করছি।’ তবে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শুধু নিয়মিত হওয়ার বিষয়টি নয়, গল্পই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো