লক্ষ্মীপুর জেলার ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪৪ জন কিশোরকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার অভিযানে তাঁদের আটক করা হয়।জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।
কিশোরদের মধ্যে ৪২ জনকে লক্ষ্মীপুর সদর, ২১ জনকে চন্দ্রগঞ্জ, ৪৪ জনকে রায়পুর, ৩৭ জনকে রামগঞ্জ, ৪৪ জনকে রামগতি ও ৫৬ জনকে কমলনগর থেকে আটক করা হয়।পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংবিরোধী এই অভিযান পরিচালিত হয়েছে।
আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে আটকের বিষয়টি রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।
সূত্র: প্রথম আলো