শনিবারের পর আজ সোমবার দেশের বাজারে সোনার দাম আবার কমানো হয়েছে। আজ সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।
একই সঙ্গে আজ রুপার দাম কমানো হয়েছে।দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।আজ মূল্যহ্রাসের আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা; সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা।
সূত্র: প্রথম আলো