রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলচেষ্টার ঘটনায় আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে ডিএমপি।ডিএমপি জানিয়েছেন, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।আদাবরে বাড়ি দখলের চেষ্টা: ‘বাসায় থাকিস, টাকা দিবি না’ বলেই ফটকে কোপানো শুরু হয়গ্রেপ্তার ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি ডিএমপি।আদাবরের বাড়িটিতে হামলার ঘটনা ঘটে গত শনিবার সকালে। রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল এই হামলা চালায়।
অভিযোগ, আটতলা বাড়িটি দখল করার চেষ্টা চলছে।বাড়ির মালিক আমিনুর রহমান খান একজন ব্যবসায়ী।
সূত্র: প্রথম আলো