ম্যাচ শেষে সম্প্রচার ক্যামেরার সামনে বেশ হতাশাই প্রকাশ করলেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। জার্মানির সাবেক অধিনায়ক বললেন, ‘আমরা আর শীর্ষ দল নই, মাঝারি মানের দলে পরিণত হয়েছি।’২০১৪ সালে বিশ্বকাপ জেতা জার্মানি এক যুগ ধরে সাফল্যখরায় ভুগছে। ২০২৬ বিশ্বকাপের পর এ দলেরই দায়িত্ব পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু ক্লাব ফুটবলে বড় উচ্চতায় উঠে যাওয়া ক্লপের অধীনে প্রথম দুই ম্যাচেই হতাশাজনক ফল।
উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্রয়ের পর গতকাল ঘরের মাঠে গ্রিসের কাছে ১-০ হার। গ্রিসের বিপক্ষে হারটি আবার দেশটির বিপক্ষে জার্মানির ইতিহাসে প্রথম।তবে এখনই হতাশ নন ক্লপ। গ্রিসের কাছে হারের পর জার্মানি কোচ বলেছেন, ‘এটা প্রক্রিয়ার অংশ।’ একাদশে অনেক পরিবর্তন, নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা—সবকিছুর দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি।
বলেছেন, এক সপ্তাহের অনুশীলনে নতুন করে গড়া একটি দলকে অতি রক্ষণাত্মক প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে সময় লাগবে।গ্রিসের কাছে ঘরের মাঠে হেরেছে জার্মানিক্লপের এই পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই প্রথম চার ম্যাচের জন্য ৪৪ জনের দুটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো