চীন ও বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক সাদৃশ্যের অনুসন্ধান এবং এর চর্চার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি জীবনমানের উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
তিনি ২২ সেপ্টেম্বর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বাংলাদেশ-চীন ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী ও শিল্পকলা ওয়ার্কশপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ কথা বলেন।অনুষ্ঠানে ছেংদু ভোকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর পু বিং ইউয়ান উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও ক্যারিয়ারবান্ধব শিক্ষা কার্যক্রমের মধ্যে সাদৃশ্য এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরেন।
তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁদের বিশ্ববিদ্যালয় সফরের জন্য আন্তরিক আহ্বান জানান।
সূত্র: প্রথম আলো