সুইডেনের নির্বাচনব্যবস্থা বিশ্বের অন্যতম স্বচ্ছ, নিরাপদ ও উচ্চমানের হিসেবে স্বীকৃত। এখানে পদ্ধতিগত ভোট কারচুপি বা জালিয়াতির সুযোগ নেই।ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া অত্যন্ত বিকেন্দ্রীকরণ ও উন্মুক্ত। ভোটকেন্দ্রে ব্যালট পেপার সাজানো থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে নজরদারি করতে পারেন।
এমনকি প্রাথমিক গণনার পর সেন্ট্রাল ইলেকশন অথরিটিতে ভোট পুনরায় ম্যানুয়ালি যাচাই করা হয়। আন্তর্জাতিক গবেষক ও পর্যবেক্ষকদের মতে, সুইডিশ নির্বাচনব্যবস্থার ওপর জনগণের আস্থার হার সব সময় অত্যন্ত উঁচুতে থাকে।অভিবাসী ভোটার ও রাজনৈতিক বিতর্কসুইডেনের ডানপন্থী দলগুলো প্রায়ই দাবি করে থাকে, অভিবাসীপ্রধান উপশহরগুলোয় বামপন্থী দলগুলো অভিবাসী ও মুসলিম ভোটারদের সমর্থন নিয়ে নিজেদের ভোটব্যাংক ভারী করেছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং ফিলিস্তিনপন্থী মনোভাব এই মেরুকরণকে আরও বাড়িয়ে তুলেছে।বামপন্থী দল ঐতিহ্যগতভাবে সাম্রাজ্যবাদবিরোধী ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার হওয়ায় সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি সহানুভূতিশীল কিছু অভিবাসী বা বিশেষ জনগোষ্ঠী এই দলকে ভোট দিয়ে থাকতে পারেন।
সূত্র: প্রথম আলো