আজ কন্যা দিবস। সেপ্টেম্বরের চতুর্থ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা শুরু হলেও এখন বিশ্বজুড়েই কন্যার জন্য ভালোবাসা প্রকাশের দিন হিসেবে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। কন্যা মানেই ভালোবাসা আর অন্যরকম এক মায়ার বাঁধন। আর দশটা সাধারণ বাবা-মায়েদের মতো বলিউডের এই ফেভারিট কন্যারাও যেন তাদের তারকা বাবা-মায়েদের সবটুকু জুড়ে আছে।
দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়া, আলিয়া ভাটের মেয়ে রাহা বা শাহরুখ খানের মেয়ে আত্মজা সুহানার প্রতি তাঁদের ভালোবাসা আমাদেরকেও আপ্লুত করে। রাহা যে আলিয়ার কতখানি, তা এই ছবি থেকেই বোঝা যায়। ম্যাচিং গোলাপি পোশাকে উৎসবে মেতেছে মা-মেয়ে। তবে সম্প্রতি রাহার মুখ সামাজিক মাধ্যমে না দেখানোড় সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা হলিউড-বলিউড মাতিয়ে নিজের সবটুকু আনন্দ খুঁজে পান প্রিয়াঙ্কা চোপড়া কন্যা মালতী মেরীর কাছে।
মার্কিন সঙ্গীত তারকা বাবা নিক জোনাসের মেয়ে মালতীকে ভারতীয় কায়দা কেতা শেখান মা প্রিয়াঙ্কা ভালোভাবেইখেলার মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খান আর টিনেজার কন্যা সুহানার এই ছবিটি অনেক কথা বলে।
সূত্র: প্রথম আলো