রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ সোমবার তৃতীয় দিনের মতো সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।সকাল সাড়ে ১০টার দিকে সেন্টারের একটি ভাঙা কক্ষের ভেতর শিশুদের টিকাদান শুরু হয়।
এর আগে গত শনি ও রোববার সেন্টারের বাইরে সড়কের পাশে ত্রিপল টানিয়ে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল।আজ সরেজমিনে দেখা যায়, সেন্টারটির একটি ভাঙা কক্ষে চেয়ার-টেবিল পেতে বসেছেন স্বাস্থ্যকর্মীরা। কক্ষের ভেতরে ৮ থেকে ১০টি চেয়ার রাখা। সেখানে টিকা নিতে আসা শিশু ও মায়েদের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে কক্ষটিতে এখনো বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। ফলে গরমে শিশুসহ মায়েদের কষ্ট হচ্ছে।
কয়েকটি শিশুকে কান্নাও করতে দেখা যায়।রাড্ডা সেন্টারের ধ্বংসস্তূপের সামনে দ্বিতীয় দিনের মতো দেওয়া হলো চিকিৎসাসেন্টারের আশপাশে উৎসুক মানুষসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ভিড় রয়েছে।
সূত্র: প্রথম আলো