বাংলা ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন∎ অতিথির স্মৃতি১. লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল কেন?ক. বেনে-বউ পাখিজোড়া ব্যাধের শিকার হয়নি বলেখ. টুনটুনির দলকে আসতে দেখেগ. জনকয়েক বৃদ্ধকে হাঁটতে দেখেঘ. বামুনঠাকুরকে দেখে২. ‘অতিথির স্মৃতি’ গল্পটি পাঠের মূল উদ্দেশ্য—i. প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহারii. প্রাণীর প্রতি সহানুভূতির উদ্রেকiii. প্রাণীর প্রতি মমত্ববোধ জাগানোনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iiiগ. ii ও iii ঘ. i, ii ও iii৩. ‘পাণ্ডুর’ শব্দের অর্থ কী?ক. শীর্ণ খ. ফ্যাকাশেগ. কর্মহীন ঘ. শক্তিহীন৪. ‘তার উৎসাহই সবচেয়ে বেশি।’—‘অতিথির স্মৃতি’ গল্পে এ উৎসাহ কার?ক. মালিনীর খ. অতিথিরগ. লেখকের ঘ. মালির৫. লেখকের সামনে কুকুরটি ভিজেভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?ক. প্রহার করায় খ. খাবার না দেওয়ায়গ. গেট বন্ধ থাকায় ঘ. অতিরিক্ত আদর পাওয়ায় ∎ ভাব ও কাজ৬. আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে কী বলে?ক. নিন্দা খ. ক্ষয়গ. লয় ঘ. মহাপাপ৭. মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?ক. ভাব খ. উদ্যোগ ও ভাবগ. কাজ ঘ. ভাব ও কাজ৮. ভাবাবেগে কাণ্ডজ্ঞান হারালে কিসের পতন?ক. মনুষ্যত্বের খ. কাজেরগ. ভাবের ঘ. দেশকর্মীদের৯. কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?ক. নিজের স্বার্থসিদ্ধির জন্য খ. মানুষের কল্যাণের জন্যগ. ভাববাদী হওয়ার জন্য ঘ. বস্তুবাদী হওয়ার জন্য১০. ‘মশগুল’ অর্থ কী?ক. মগ্ন খ. ভূপৃষ্ঠগ. প্রতিজ্ঞা ঘ. মুনিসঠিক উত্তর১. ক ২. ঘ ৩. খ ৪...
সূত্র: প্রথম আলো