যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হ্যাকএমআইটি ২০২৬ হ্যাকাথনের স্পেসএক্সএআই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও মো. তানভীর ইবনে আলম।
স্পেসএক্সএআই চ্যালেঞ্জে তাঁদের তৈরি মহাকাশ নিরাপত্তাবিষয়ক প্রকল্প ‘স্কুটারিস’ সেরা দুটি প্রকল্পের একটি নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে স্পেসএক্সের প্রকৌশলীদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তাঁরা।১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হ্যাকএমআইটিতে ৩৬টি দেশের ১ হাজার ১০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
স্পেসএক্সের দেওয়া চ্যালেঞ্জ জয় করে বিজয়ী হন দুই বাংলাদেশি।
সূত্র: প্রথম আলো