ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান মেক্সিকোর সিটিজ ইউনিভার্সিটির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দ্য কমিটমেন্ট অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস টু স্টুডেন্ট সাকসেস: আইএইউপি এক্সপেরিয়েন্সেস’ শীর্ষক প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন।২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মেক্সিকারি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্যানেল আলোচনায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, শিক্ষার্থীদের সাফল্য এবং পরিবর্তিত বিশ্বে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।প্যানেল আলোচনায় উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পরিচিত কয়েকজন নেতা অংশ নেন।
তাঁদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যান বার্নার্ডিনোর প্রেসিডেন্ট ইমেরিটাস টমাস ডি মোরালেস, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির রেক্টর কাকা শেনজেলিয়া এবং পেরুর ইউনিভার্সিদাদ সেনিয়র দে সিপানের রেক্টর আলেহান্দ্রো ক্রুজাতা।
সূত্র: প্রথম আলো