বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়। এটি মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাসেই বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। অর্থাৎ ব্যাংক থেকে দেওয়া প্রতি ১০০ টাকার প্রায় ৩৩ টাকাই ফেরত আসছে না।
খেলাপি অনুপাতে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ কাতারে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়েও ওপরে।এ সংখ্যাও পূর্ণ চিত্র নয়।বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫ বলছে, গত বছর শেষে সংকটাপন্ন ঋণের পরিমাণ ১০ লাখ ৯১ হাজার ৮৪৮ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণ ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৬০ শতাংশ। এক বছরে বৃদ্ধি ৪৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে শ্রেণীকৃত খেলাপি প্রায় ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা।
পুনঃ তফসিল করা ঋণের অপরিশোধিত স্থিতি প্রায় ৪ লাখ ৪৭ হাজার কোটি টাকা।
সূত্র: প্রথম আলো