রণবীর রাজ কাপুরের জন্ম ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর, ভারতের মুম্বাইয়ে। তাঁর বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর, মা অভিনেত্রী নিতু সিং। অর্থাৎ, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত কাপুর পরিবারের তৃতীয় প্রজন্মের অভিনেতা।
তাঁর দাদা কিংবদন্তি বলিউড তারকা রাজ কাপুর।রণবীর কাপুর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ‘ব্ল্যাক’ (২০০৫) সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।শুধু অভিনয় নয়, জ্যাজ, ব্যালে নাচ ও ঘোড়ায় চড়ার প্রশিক্ষণও নিয়েছেন রণবীর।‘রকস্টার’ সিনেমার জন্য গিটার শেখেন রণবীর। এমনকি দুই বছর তবলা আর গানও শিখেছেন।অবসর সময়ে রণবীরের সবচেয়ে বড় শখগুলোর একটি গ্যালারিতে বসে ফুটবল দেখা ও ফুটবল খেলা। ভারতীয় ফুটবলের সঙ্গেও ব্যবসায়িকভাবে যুক্ত হয়েছেন।
২০১৪ সালে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিমল পারেখের সঙ্গে মুম্বাই সিটি এফসির মালিকানায় অংশ নেন।
সূত্র: প্রথম আলো