সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের মধ্যে মারধরের জেরে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
তবে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।আজ সোমবার সকালে শহরের বালুডাঙ্গা বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, সারি করে রাখা হয়েছে বাসগুলো। কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না। বাধ্য হয়ে যাত্রীরা ব্যাটারিচালিত ইজিবাইকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।মান্দা উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন জাহিদুল ইসলাম।
তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন নওগাঁ থেকে অফিসে যাতায়াত করি।
সূত্র: প্রথম আলো