মহাকাশ থেকে বিশাল পরিমাণ তথ্য পৃথিবীতে পাঠানো এবং তা প্রক্রিয়াজাত করা বর্তমান সময়ের একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই মহাকাশে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করে আসছিলেন।
সম্প্রতি মহাকাশে থাকা একটি কোয়ান্টাম কম্পিউটার প্রথমবারের মতো সফলভাবে পরিচালনা করেছেন বিজ্ঞানীরা।কোয়ান্টাম কম্পিউটার অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাপ, কম্পন এবং তড়িৎ চৌম্বকীয় হস্তক্ষেপের কারণে এর স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
গবেষণাগারের সুনিয়ন্ত্রিত পরিবেশ ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত কঠিন হলেও মহাকাশের প্রতিকূল পরিবেশে তা সফলভাবে করেছেন ভিয়েনা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী ফিলিপ ওয়ালথারের নেতৃত্বে একদল বিজ্ঞানী।
সূত্র: প্রথম আলো