ঢাকার মেট্রোরেলে একজন ট্রায়াথলেটকে তাঁর হাফপ্যান্টের কারণে আটকে দেওয়ার ঘটনাটা বেশ আলোচিত। শুধু ঘটনাস্থলের সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমনকি আমার পরিচিত অনেকের মধ্যেও প্রশ্ন দেখলাম—একজন পুরুষকে এত ছোট হাফপ্যান্ট পরে বাইরে বের হতে হবে কেন? প্রশ্নটা উড়িয়ে দেওয়ার মতো নয়; বরং এর উত্তর জানা দরকার।
কারণ, উত্তরটা জানলে হয়তো বোঝা যাবে, সমস্যাটা হাফপ্যান্টের দৈর্ঘ্যের চেয়ে আমাদের খেলাধুলা, শরীর ও নগরজীবন সম্পর্কে ধারণার মধ্যে বেশি।দৌড়ানোর হাফপ্যান্ট সাধারণ হাফপ্যান্ট থেকে একটু ছোট করে বানানো পোশাকের কোনো ফ্যাশন নয়। এটি দৌড়ানোর জন্য বিশেষভাবে তৈরি পোশাকপ্রকাশিত সংবাদ অনুযায়ী, ট্রায়াথলেট সাজ্জাদ হোসেন স্নিগ্ধ সকালে রমনা পার্কে অনুশীলন করেছিলেন।
এরপর ফার্মগেটে কিছু কাজ শেষ করে আরেকটা অনুশীলন পর্বের জন্য জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশে মেট্রোরেলে উঠতে গেলে একজন পুলিশ সদস্য তাঁকে থামান।
সূত্র: প্রথম আলো