ফারুক আহমেদ ও মোশাররফ করিমএকজন বোকা, সহজ–সরল; আরেকজন চালাক–চতুর। দুজনই ঘুরতে পছন্দ করে। তবে প্রতিটি যাত্রায়ই একটা না একটা কাণ্ডে জড়ায় তারা। কখনো ঘুরতে গিয়ে শুটিং ইউনিটের সঙ্গে মিশে যায়। আবার কখনো ঘুরতে গিয়ে নির্বাচন ঘিরে অবৈধ টাকার গন্ধ পায়। কিন্তু প্রতিবারই বোকাসোকা বন্ধুর কারণে পরিকল্পনা আর বাস্তবায়ন হয় না, ধরা খেয়ে যায়। অসৎ পথে ধনী হতে চাইলেও নানা বাধা সৃষ্টি করে সৎ ব্যক্তি। এ নিয়ে দুই বন্ধুর মনোমালিন্য।
এমন অনেক নাটকেই দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। মোশাররফ করিমকে এসব নাটকে অতিচালক ও অসৎ চরিত্রে দেখা যেত, অন্যদিকে বোকা ও সহজ–সরল চরিত্রটি করতেন ফারুক আহমেদ।ফারুক আহমেদ ও মোশাররফ করিম‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘ম্যানিব্যাগ’, ‘মীরজাফরের মৃত্যু চাই’সহ অনেক নাটকেই এই জুটিকে দেখা গেছে। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোটির ওপরে তাঁদের নাটকের ভিউ।
ফেসবুকেও প্রায়ই ভাইরাল হয় তাঁদের এসব নাটকের রিল।
সূত্র: প্রথম আলো