ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দুই দফা সময় নিয়ে অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কী উঠে এসেছে, সে বিষয়ে কেউ মুখ খুলছেন না। আজ সোমবার দুপুরে হাসপাতাল পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ও তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাইনউদ্দিন খান।
আজ সোমবার বিকেল চারটার দিকে তিনি বলেন, ‘প্রতিবেদনটি খুবই গোপনীয়, সে কারণে সিলবদ্ধ খামে স্যারের (হাসপাতাল পরিচালক) কাছে জমা দেওয়া হয়েছে। স্যার সেটি আজ পড়ার সুযোগ পাননি। আগামীকাল প্রতিবেদন দেখার পর পরবর্তী সিদ্ধান্ত পরিচালক স্যারের মাধ্যমে জানা যাবে।’ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনেরঅগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ সেপ্টেম্বর হাসপাতাল প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
এতে গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে রাখায় সমালোচনা হলে সেটি বাতিল করা হয়।
সূত্র: প্রথম আলো