অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের বৃহৎ বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)’ এ আয়োজন করে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সিডনির পেনরিথে ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে এর আয়োজন হয়।
এতে চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যসহ ছয় শতাধিক অতিথি অংশ নেন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comঅনুষ্ঠানের একাংশ।সম্মেলনটি প্রতিবছর পালা করে অস্ট্রেলিয়ার একেক রাজ্যে হয়।
এবার আয়োজনের দায়িত্বে ছিল সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি’।সম্মেলনের আহ্বায়ক ফাইজুর রেজা প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই।
সূত্র: প্রথম আলো