চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, ভয়ভীতি দেখিয়ে চলমান আন্দোলন থামানো যাবে না।গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।
দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় গত সোমবার তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।আন্দোলনকারীদের অভিযোগ, আন্দোলন শুরুর পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাছান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাধারণ সভায় একটাই দাবি নির্দিষ্ট করা হয়েছিল—অধ্যাপক সায়েমকে যেন উপাচার্য পদে পুনর্বহাল করা হয়।
সূত্র: প্রথম আলো