কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তায় যৌথভাবে একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে সংস্থাটির কার্যক্রম শুরু হতে পারে।
প্রস্তাবিত সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে হোয়াইট হাউসের সাবেক এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগও করেছে প্রতিষ্ঠানগুলো।প্রাথমিকভাবে সংস্থাটির নাম দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই বা সাফা। সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি সংস্থাটি গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের দেওয়া এআই নিরাপত্তা প্রতিশ্রুতিগুলো পর্যালোচনা করে নতুন মানদণ্ড তৈরি করবে।
পাশাপাশি বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার আগে উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রেও নির্মাতাদের সহায়তা করবে।
সূত্র: প্রথম আলো