নাজনীনের কণ্ঠে উচ্ছ্বোস, ‘বান্ধবীরা একসঙ্গে এসেছি। খুবই এক্সাইটেড।’নাজনীন আক্তার থাকে সাভারে। সাভার ল্যাবরেটরী স্কুলের এ শিক্ষার্থী এবারের এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে। আজ মঙ্গলবার সকাল সকাল চলে এসেছে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। অংশ নিয়েছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে আমরিন ফাতেমা। উৎসবে এসেই বলল, ‘জিপিএ–৫ পাওয়ার পর এখন সংবর্ধনা পাচ্ছি।
খুবই ভালো লাগছে।’‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। এরই ধারাবাহিকতায় ঢাকা অঞ্চলের জিপিএ–৫ উৎসব চলবে আজ ও আগামীকাল বুধবার। এ উৎসবে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।ঢাকা পর্বের প্রথম দিনে আজ ঢাকা জেলার প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী অংশ নিচ্ছে।
ফ্যান্টাসি কিংডমে সকাল ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়েছে।
সূত্র: প্রথম আলো