পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে একটি গ্রহমণ্ডল রয়েছে। আমাদের সৌরজগতের বয়সের তুলনায় এটি ১ শতাংশের চেয়েও নতুন বা তরুণ। এর নাম ‘বিটা পিক্টোরিস’। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, এই গ্রহমণ্ডলে রয়েছে সূর্যের চেয়ে বড় একটি নক্ষত্র, তিনটি বিশাল গ্রহ এবং ধূলিকণা ও পাথুরে ধ্বংসাবশেষের একটি বড় ডিস্ক।এই গ্রহমণ্ডলের মাঝের গ্রহটির নাম ‘বিটা পিক্টোরিস বি’। এটি বৃহস্পতি গ্রহের চেয়েও কয়েক গুণ বড় গ্যাসের তৈরি এক দানব গ্রহ।
পুরোটাই গ্যাসে ভরা হওয়ায় পা রাখার মতো কোনো শক্ত মাটি বা পৃষ্ঠ এখানে নেই। মহাজাগতিক হিসাবে এর বয়স কয়েক মিলিয়ন বছর, যা জ্যোতির্বিজ্ঞানের বিচারে একেবারে শিশু গ্রহের মতো।এটি সরাসরি টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা সবচেয়ে জনপ্রিয় গ্রহগুলোর একটি। তরুণ গ্রহ হওয়ায় এটি বেশ উত্তপ্ত ও উজ্জ্বল। এ ছাড়া নিজের নক্ষত্র থেকে এটি বেশ দূরে অবস্থিত। ঠিক যেমন আমাদের সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব।
তাই শক্তিশালী টেলিস্কোপ দিয়ে নক্ষত্রের আলো থেকে আলাদা করে একে খুব সহজেই দেখা যায়।স্কুলের শিক্ষক খুঁজে পেলেন বিরল টি–রেক্সের পায়ের ছাপহার্ভার্ড ও ওরেগন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন একটি গবেষণায় একটি অবাক করা বিষয় দাবি করা হয়।
সূত্র: প্রথম আলো