বৃষ্টির কারণে ম্যাচটা না হওয়ার আশঙ্কা ছিল গতকাল থেকেই। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হলো না বাংলাদেশ দলের।
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই ক্রিকইনফোর লাইভে খবরটি জানানো হয়।নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটে এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ পরিত্যক্ত হলো এবং এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও হয়নি।ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিটন দাসের দলের অবশ্য কোনো ক্ষতি হয়নি। উল্টো মাঠে না নেমেই সেমিফাইনালে উঠল বাংলাদেশ।
টি–টুয়েন্টিতে শ্রেয়তর র্যাঙ্কিংয়ের সুবাদে মালয়েশিয়াকে পেছনে ফেলে শেষ চারে উঠলেন লিটনরা।আগামী ১ অক্টোবর সেমিফাইনালে লিটনদের প্রতিপক্ষ পাকিস্তান।
সূত্র: প্রথম আলো