কেয়ামতের বিভীষিকাময় প্রান্তর। চারদিকে তীব্র উত্তাপ, দীর্ঘ অপেক্ষা ও অন্তহীন অস্থিরতায় মানুষের কণ্ঠনালি শুকিয়ে কাঠ হয়ে আসবে।
পিপাসায় কাতর মানবজাতি যখন একটু শীতল পানির জন্য ব্যাকুল থাকবে, তখন মহান আল্লাহর পক্ষ থেকে নবীজির উম্মতের জন্য অপেক্ষা করবে এক অনন্য নেয়ামত—হাউসে কাউসার।এটি কোনো অলীক কল্পনা নয়; বরং পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এর বিশদ বিবরণ সংরক্ষিত রয়েছে।কাউসার কীমহান আল্লাহ তাঁর প্রিয় রাসুলকে সম্বোধন করে বলেন, ‘নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি।’ (সুরা কাউসার, আয়াত: ১)আরবি ‘কাউসার’ শব্দের আভিধানিক অর্থ প্রভূত কল্যাণ ও অফুরন্ত অনুগ্রহ।
তবে পারিভাষিক ও ধর্মীয় বিবরণে কাউসার মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়—বেহেশতের একটি বিশেষ নদী এবং কেয়ামতের ময়দানে অবস্থিত একটি সুবিশাল পানির জলাধার বা হাউস।মহানবী (সা.) মিরাজের রাতে সেই নদীর প্রত্যক্ষ বর্ণনা দিয়ে বলেন, ‘আমি বেহেশতে বিচরণ করছিলাম।
সূত্র: প্রথম আলো